EN
বীরশ্রেষ্ঠ

ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর

জন্ম৭ মার্চ ১৯৪৯, বরিশাল
বাহিনীকোর অব ইঞ্জিনিয়ার্স
সেক্টর৭ (মহদিপুর সাব-সেক্টর)
শহীদ১৪ ডিসেম্বর ১৯৭১
সমাধিছোট সোনা মসজিদ প্রাঙ্গণ, শিবগঞ্জ

যুদ্ধে যোগদান

১৯৬৮ সালে পাকিস্তান সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সে কমিশন পাওয়া এই তরুণ কর্মকর্তা ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানে কর্মরত ছিলেন। সেখান থেকে পালিয়ে সীমান্ত পেরিয়ে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন।

চাঁপাইনবাবগঞ্জের যুদ্ধ

৭ নম্বর সেক্টরের মহদিপুর সাব-সেক্টরের অধিনায়ক হিসেবে তিনি একাধিক অভিযানে নেতৃত্ব দেন। বিজয়ের দুই দিন আগে, ১৪ ডিসেম্বর, মহানন্দা নদী পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জ মুক্ত করার লড়াইয়ে তিনি শহীদ হন।

সূত্র
  1. বাংলাপিডিয়া, "জাহাঙ্গীর, ক্যাপ্টেন মহিউদ্দীন"।
  2. বাংলাদেশ গেজেট, বীরত্বসূচক খেতাব, ১৯৭৩।

অন্য বীরশ্রেষ্ঠ

হামিদুর রহমানমোস্তফা কামালমোহাম্মদ রুহুল আমিনমতিউর রহমানমুন্সী আবদুর রউফনূর মোহাম্মদ শেখ