EN

আমাদের কথা

এই সাইট কেন

মুক্তিযুদ্ধ (muktijuddho.org) বাংলাদেশের জন্মের ইতিহাস এক জায়গায় তুলে ধরার চেষ্টা: ১৯৪৭ সালের দেশভাগ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত, চার পর্বে সতেরোটি অধ্যায়ে। লেখা গল্পের ঢঙে, যাতে শুরু থেকে শেষ পর্যন্ত পড়া যায়। কিন্তু গল্পটা বানানো নয়: প্রতিটি তথ্যের পাশে তার সূত্র থাকে, যাতে পাঠক নিজেই মিলিয়ে দেখতে পারেন।

এখন কোন অবস্থায়

সাইটটি এখন পরীক্ষামূলক সংস্করণে। অধ্যায়গুলো একে একে প্রকাশ হচ্ছে; কোনটি পড়া যাচ্ছে আর কোনটি আসছে, তা সব অধ্যায় পাতায় দেখা যায়। টাইমলাইন, ব্যক্তি আর আর্কাইভের পাতাগুলো এখনও তৈরি হচ্ছে। যে পাতার তথ্য সূত্রের সঙ্গে মেলানো শেষ হয়নি, তার মাথায় সে কথা লেখা থাকে।

কীভাবে লেখা হয়

সব লেখা একই নিয়মে চলে। কোনো সংলাপ বা মনের কথা বানানো হয় না। প্রতিটি তথ্যের পাশে পাদটীকায় সূত্রের নাম আর পাতা নম্বর থাকে। সূত্রগুলো একমত না হলে সবগুলোই পাশাপাশি রাখা হয়, আর বিতর্কিত সংখ্যা দেওয়া হয় কে কোন সংখ্যা বলেছেন তা সূত্রসহ জানিয়ে।

প্রতিটি সূত্রের পাশে একটি অক্ষর বলে দেয় সেটা কোন ধরনের: ক · সমকালীন দলিল, খ · নিজের ভাষ্য, গ · গবেষণা। পুরো নিয়ম আর এ পর্যন্ত ব্যবহৃত সব সূত্রের তালিকা আছে সূত্র নীতি পাতায়।

সংশোধনী নীতি

ইতিহাস লিখতে ভুল হতে পারে। কেউ ভুল জানালে সংশ্লিষ্ট সূত্র আবার খুলে মিলিয়ে দেখা হয়। ভুল প্রমাণিত হলে লেখা ঠিক করা হয়। কোনো তথ্য, তারিখ বা সংখ্যা বদলালে সেই পাতায় তারিখসহ জানিয়ে দেওয়া হয় কী বদলানো হলো। বানান বা ছাপার ছোট ভুল সরাসরি ঠিক করা হয়।

ভুল জানান

কোনো তথ্যে ভুল বা অসম্পূর্ণতা চোখে পড়লে লিখুন [email protected] ঠিকানায়। এগুলো সঙ্গে দিলে মিলিয়ে দেখা সহজ হয়:

  • পাতার লিংক, আর কোন বাক্য বা অংশে ভুল;
  • আপনার জানা সঠিক তথ্য;
  • তার সূত্র: বই বা দলিলের নাম, সংস্করণ আর পাতা নম্বর।

লেখা ব্যবহারের নিয়ম

এই সাইটের লেখা ক্রিয়েটিভ কমন্স CC BY-NC-SA 4.0 লাইসেন্সে দেওয়া। ক্লাসে, গবেষণায় বা অন্য অবাণিজ্যিক কাজে লেখা ব্যবহার, অনুবাদ বা রূপান্তর করা যাবে, তিনটি শর্তে:

  • সূত্র হিসেবে muktijuddho.org আর পাতার লিংক উল্লেখ করতে হবে;
  • বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না;
  • লেখা থেকে নতুন কিছু বানালে সেটাও একই লাইসেন্সে দিতে হবে।

উদ্ধৃত দলিল, ছবি আর অডিও তাদের নিজ নিজ মালিক বা সংগ্রহের শর্তে চলে; প্রতিটির সঙ্গে উৎস লেখা থাকে। “মুক্তিযুদ্ধ” নাম আর লোগো সর্বস্বত্ব সংরক্ষিত।